শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দোলখোলায় পারিবারিক মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চোর

অনলাইন ডেস্ক ১৪ August ২০২৬ · Friday · ০৩:০১ অপরাহ্ণ
দোলখোলায় পারিবারিক মন্দিরে চুরি, সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চোর

মো: আল-মাহফুজ শাওন:

খুলনার দোলখোলা এলাকায় স্বর্গীয় পরিতোষ বাবুর পারিবারিক মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের পিতলের বিগ্রহ, স্বর্ণালংকার, পূজার অর্থসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরে চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্বজনদের মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া। বিশেষ করে সকাল থেকে স্বর্গীয় পরিতোষ বাবুর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

চুরির ঘটনার কিছু দৃশ্য মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে জানা গেছে। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি কিছুটা দৃশ্যমান হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

পরিবারের পক্ষ থেকে আশপাশের বাড়ি ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজও সংগ্রহের চেষ্টা চলছে। এতে চোরের যাতায়াতের পথ ও পরিচয় সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের বক্তব্য, এটি একটি সাধারণ চুরির ঘটনা হিসেবে তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করা প্রয়োজন। পাশাপাশি মন্দির থেকে চুরি যাওয়া বিগ্রহ, স্বর্ণালংকার, পূজার অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত চোরকে শনাক্ত করতে সক্ষম হবে এবং চুরি যাওয়া মন্দিরের সম্পদ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।

প্রশাসনের প্রতি এলাকাবাসীর আহ্বান—চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে মন্দিরের চুরি যাওয়া সম্পদ উদ্ধারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন