শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ প্রদান

অনলাইন ডেস্ক ১৫ August ২০২৬ · Saturday · ০৭:২৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ প্রদান

জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ iBAS++ এর মাধ্যমে সরাসরি প্রদান অনুষ্ঠানের জয়পুরহাটে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮টি বিভাগীয় কমিশনার কার্যালয় এবং ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় সংযুক্ত থেকে ৭০ হাজার শিক্ষক ও শিক্ষিকা কে অনলাইনে  সরকারী ফান্ড প্রদান করেন,

 প্রধানমন্ত্রী তারেক রহমান।

জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন 

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি,

জেলা প্রশাসক  আল মামুন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার  শাহনাজ বেগম, অতি রিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি  জেসমিন নাহার,  জেলাপরিষদ এর প্রশাসক  মাসুদ রানা প্রধান,  জেলা বিএনপির  আহবায়ক গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আজিজুল হাকিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক,  অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন