শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বালিয়াডাঙ্গী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ১২:২৩ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত'র আয়োজন করা হয়।  উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে (১৫ আগস্ট) ২০২৬ শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধ্যায় এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডঃ টিএম মাহবুব রহমান, শ্রমিক দলের সম্পাদক আব্দুল রাজ্জাক সহ  উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় 

দোয়া মোনাজাতে তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ,বিএনপি চেয়ারপার্সন (সাবেক)  মরহুমার বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের শান্তি ও মুসলিম উম্মাহর শান্তি এবং তার রেখে যাওয়া পরিবারের সদস্যদের ও দেশের  কল্যান কামনা কামনা করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন