শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বেরোবিতে সেশনজট নিরসনে শিক্ষার্থীদের আমরণ অনশন

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ০৭:২২ অপরাহ্ণ
বেরোবিতে সেশনজট নিরসনে শিক্ষার্থীদের আমরণ অনশন

‎বেরোবি সংবাদদাতা:

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে বিভাগীয় সেশনজট নিরসনে  চার দফা দাবি নিয়ে আমরণ অনশনে  বসেছে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

‎‎রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন -২ এ সামনে সেশনজট নিরসনে ৪টি দাবি নিয়ে আমরণ অনশন শুরু করে৷

‎‎শিক্ষার্থীদের দাবি সমূহ মধ্যে রয়েছে  চতুর্থ বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা মার্চের ৩০ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৪-৬ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না এবং দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রশাসনকে শিক্ষার্থীদের লিখিত নিশ্চয়তা প্রদান করতে হবে।

‎‎ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন ,  আমাদের ৩.১ সেমিস্টার ফাইনাল পরীক্ষা ডিসেম্বর প্রথম সপ্তাহে শেষ হয়েছে কিন্তু আজও রেজাল্ট দেয়নি৷ আমরা অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। সেখানে অনার্স শেষ করতে এক বছর  বেচি সময় লাগা আমাদের এবং পরিবারের জন্য আর্থিক চাপ সৃষ্টি করে৷ অন্য   বিভাগের শিক্ষার্থীরা যেখানে ৪.২ ফাইনাল পরীক্ষা দিবে আমরা সেখানে ৩.২ সেমিস্টারের পরীক্ষা দিতে পারেনি৷  আমাদের বিভাগের প্রতিটি ব্যাচ এমন ৭/৮ মাস জটে রয়েছে৷

‎এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে নানা সংকটের কারণে সব ব্যাচেই কিছুটা সেশনজট রয়েছে এটি স্বাভাবিক।  আমাদের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সংকট রয়েছে। আমাদের পাঁচটি ল্যাব প্রয়োজন, এর মধ্যে দুটি পেয়েছি। আরও তিনটি ল্যাব প্রয়োজন।’

‎তিনি বলেন, ‘কয়েক দিন আগে সব বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন অনশনে বসেছে, সেটি আমি জানি না।’

‎এদিকে, দশ মাসেও ফলাফল প্রকাশ না হওয়ার বিষয়ে জানতে চাইলে ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ড.  সিফাত রুমানা বলেন, ‘পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে সব কাজ আমার একার নয়। অনেক শিক্ষক পরীক্ষার ফলাফল জমা দিতে দেরি করেছেন। এ কারণে ফলাফল প্রকাশ করতেও বিলম্ব হচ্ছে। আশা করছি, আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট রয়েছে, তাই কিছু সীমাবদ্ধতাও আছে। ৩.১ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে,  বাকি সেমিস্টারগুলোর ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করা। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস বিষয়ে শিক্ষার্থীরা রাজি আছে। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন