শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৬০ নং কোয়া কোর্ট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শাহ ইমরান খান

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:২২ অপরাহ্ণ
৬০ নং কোয়া কোর্ট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শাহ ইমরান খান

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬০নং কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো. শাহ ইমরান খান।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে শাহ ইমরান খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর শাহ ইমরান খান বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন