বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী মাওঃ কে এম নাজিম উদ্দিন

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:৫৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী মাওঃ কে এম নাজিম উদ্দিন

স্থানীয় সংবাদ :

কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাওঃ কে এম নাজিম উদ্দিন।

মাওঃ কে এম নাজিম উদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় মাওঃ কে এম নাজিম উদ্দিনকে ঘিরে কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় সিদ্ধান্ত ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে বিষয়টি চূড়ান্ত হলে কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মাওঃ কে এম নাজিম উদ্দিন দলটির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তবে প্রার্থিতা এখনো চূড়ান্ত নয়। দলীয় সিদ্ধান্তের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন