বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মেধার ভিত্তিতে সিট ও খাবারে ভর্তুকিসহ পাঁচদফা দাবিতে বেরোবি শিবিরের স্মারকলিপি

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৪:০১ অপরাহ্ণ
মেধার ভিত্তিতে সিট ও খাবারে ভর্তুকিসহ পাঁচদফা দাবিতে বেরোবি শিবিরের স্মারকলিপি

‎বেরোবি সংবাদদাতা:

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ের খাবারে ভর্তুকি, মেধার ভিত্তিতে হলে সিট বণ্টনসহ পাঁচদফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দুই হলের প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা শিবির।

‎‎১৮ আগস্ট, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান এবং বিজয় ২৪ ও শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

‎‎পরবর্তীতে সংবাদ সম্মেলনে স্মারকলিপির দাবিগুলো জানিয়ে শিবির নেতা মেহেদী হাসান বলেন, মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন করতে হবে। হল ডাইনিংয়ের খাবারে ভর্তুকি প্রদান করতে হবে। এক সিটে একজনের আবাসন বহাল রাখতে হবে। হলের ওয়াশরুমসহ সার্বিক স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান উন্নত করতে হবে।

‎তিনি আরও বলেন,পর্যাপ্ত আবাসিকতার ব্যবস্থা আমাদের নেই।সেই জায়গা থেকে যে শতকরা ১০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়।তার মধ্যে ও আমরা যেটা জানতে পেরেছি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও এর বাহিরে ছাত্রসংগঠনগুলো যে ১০ শতাংশ সিটের মধ্যেও অধিকার দাবি করছে।এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে।

‎‎এছাড়াও তিনি বলেন,আওয়ামীলীগের আমলে আমরা দেখেছি ছাত্রলীগ যেমন হলগুলোতে সিট জোর জবরদস্তি করে নিত।গেস্ট রুম ও গণরুমের কালচার চালু করেছিল।সেই ধারাবাহিকতায় বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা আছে তারাও এরকম একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছে।

‎তিনি হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন,কোনো প্রকার রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া মেধা,সমতা, অর্থনীতিতে সংকট এর ভিত্তিতে। পাশাপাশি যাদের বাসা দূরে তাদের বিষয়টি বিবেচনা করে যারা প্রকৃত সিট পাওয়ার যোগ্য তাদের দেয়া হোক। এছাড়াও হলের ডাইনিংয়ের খাবারের অবস্থা খারাপ সে বিষয়ে ব্যাবস্থা নেওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন