করিমগঞ্জে ফজরের নামাজ শেষে ঢলে পড়লেন মুসল্লি, পরে মৃ/ত্যু
করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী গাংপাড়হাটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় অসুস্থ হয়ে মো. লোকমান (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ফজরের নামাজ আদায় শেষে তিনি হঠাৎ ঢলে পড়েন। এ সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লিরা তাঁকে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরে তিনি মারা যান।
মৃত মো. লোকমান গুণধর ইউনিয়নের উরদিঘী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
মসজিদের মুসল্লিরা জানান, ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।
বাদ জোহর উরদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে মো. লোকমান এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।