বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জিয়া সাংস্কৃতিক সংগঠন তাড়াইল উপজেলার কমিটি গঠন

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৭:১১ অপরাহ্ণ
জিয়া সাংস্কৃতিক সংগঠন তাড়াইল উপজেলার কমিটি গঠন

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে

মাকদুম সাত্তার রুবেলকে সভাপতি এবং এটিএম নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শুক্রবার (২৮আগস্ট) জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কিশোরগঞ্জ জেলা শাখার মোহাম্মদ জাকারিয়া আলম বাপ্পী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেন স্বাক্ষরিত তাড়াইল উপজেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। 

সভাপতি মাকদুম সাত্তার রুবেল বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাড়াইল উপজেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রতিভাবান শিল্পীদের বিকাশ এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার জন্যই এই কমিটির আর্বিভাব হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠ ও সফলভাবে পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন