শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Admin ২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ শনিবার (২৪ শে অক্টোবর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিঠামইন বাজার সেডে এসে শেষ হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তুষার আহমেদ শান্ত ( সদস্য সচিব উপজেলা ছাত্রদল) , মোঃ নাজমুল হাসান ভূঁইয়া ( সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি) মোঃ কামাল পাশা) আহব্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল) , মোঃ মামুন মিয়া ( যুগ্ম আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল) , শাহেরীল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি) , মোঃ পলাশ রহমান ( যুগ্ম সম্পাদক উপজেলা বিএনপি ইটনা) , এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন) , মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন) , মোঃ জাকির হোসেন মুকুল ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি অষ্টগ্ৰাম ) , মোঃ সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ইটনা) , মোঃ সাঈদ আহমেদ ( সভাপতি উপজেলা বিএনপি অষ্টগ্ৰাম ) , মোঃ কামাল মিয়া ( সভাপতি উপজেলা বিএনপি ইটনা) ,সহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যার প্রধান আসামি মোঃ হেলাল জেল থেকে মামলার বাদী প্রয়াত জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা চৌধুরীর সাথে ৯ মিনিট ১৮ সেকেন্ড ফোন আলাপের কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কল রেকর্ডে হত্যার পরিকল্পনাকারী নাম উঠে আসে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন মিডিয়ায় এ সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ পায়। আসামি হেলাল প্রয়াত জাহাঙ্গীরের ভাই আলমগীর শিকদারের এ ঘটনার পিছনে হাত রয়েছে বলে ফোন আলাপে প্রকাশ করেন।‌ অন্যদিক মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ কে ও দোষারোপ করেন।‌

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ