রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

খুলনায় বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দিলেন এমপি লবি,চেয়ারম্যান নাজেহাল

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১২:২৫ পূর্বাহ্ণ
খুলনায় বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দিলেন এমপি লবি,চেয়ারম্যান নাজেহাল
খুলনায় বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দিলেন এমপি লবি,চেয়ারম্যান নাজেহাল
পরিদর্শনে গিয়ে উত্তেজনা, ডা. রফিকুল হক বাবলুর পদত্যাগ—নতুন কমিটি গঠনের ঘোষণা

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

খুলনা নগরীর শিরোমনিতে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে পরিদর্শনে গিয়ে ট্রাস্টি বোর্ডের কমিটি বিলুপ্ত করেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবি। এ সময় তার সঙ্গে থাকা বিএনপির কিছু নেতাকর্মী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলুকে নাজেহাল করেন এবং পদত্যাগে চাপ দেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি লবি ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এমপির আগমন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল। তবে তার সঙ্গে আসা ব্যক্তিরা হঠাৎ চেয়ারম্যানকে লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ তোলেন এবং একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ডা. বাবলুকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে গালাগাল করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে ডা. রফিকুল হক বাবলু বলেন, এমপির পরিদর্শনের সময় হঠাৎ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে এবং তাকে ঘিরে ধরে অভিযোগ তোলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি বিলুপ্ত করা হয়। তিনি সিদ্ধান্ত মেনে নিয়ে নতুন কমিটি গঠনের দায়িত্ব এমপিকে দিয়েছেন বলে জানান।

ট্রাস্টি বোর্ডের পরিচালক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ রহমান বাবুল বলেন, “পরিবেশ স্বাভাবিক থাকলেও হঠাৎ উত্তেজনা তৈরি হয়। পরে কমিটি ভেঙে দেওয়া হয়।” তিনি প্রশ্ন তোলেন, নির্ধারিত মেয়াদ থাকা সত্ত্বেও এভাবে কমিটি বিলুপ্ত করা কতটা যৌক্তিক।

এদিকে এমপি আলী আজগর লবি জানান, চেয়ারম্যান ডা. বাবলু পদত্যাগ করেছেন। তিনি সাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং সংসদের অধিবেশন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ১৯৭৬ সাল থেকে চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে কাজ করে আসছে। সর্বশেষ ২০২৪ সালের ২৪ অক্টোবর ১১ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়, যার মেয়াদ ছিল ২০৩০ সাল পর্যন্ত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ