বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

দাকোপে চড়কপূজায় দুর্ঘটনা, পড়ে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৪:০৩ পূর্বাহ্ণ
দাকোপে চড়কপূজায় দুর্ঘটনা, পড়ে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির
দাকোপে চড়কপূজায় দুর্ঘটনা, পড়ে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

পহেলা বৈশাখের অনুষ্ঠানে চড়কগাছ থেকে পড়ে মাথায় আঘাত

খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় চড়কপূজার অনুষ্ঠানে কামানাশীস রায় (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামানাশীস রায় উপজেলার চুনকুড়ি পশরধার এলাকার মিন্টু রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে বানীশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের মুরালি গাইনের বাড়ির কালী মন্দিরে চড়কপূজার অনুষ্ঠান চলছিল। এ সময় চড়কগাছ (বাঁশ) থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন কামানাশীস রায়। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায় জানান, এটি একটি দুর্ঘটনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ