বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

রেলিগেটে সড়ক দখল করে পার্কিং: মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৫:১৬ পূর্বাহ্ণ
রেলিগেটে সড়ক দখল করে পার্কিং: মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু
রেলিগেটে সড়ক দখল করে পার্কিং: মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

lখুলনা প্রতিনিধি:
সড়কের ওপর ভারী যানবাহন পার্কিংয়ের কারণে খুলনার রেলিগেট এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, খুলনা-যশোর মহাসড়কের দুর্ঘটনাস্থলের পশ্চিম পাশে একটি বড় মালবাহী গাড়ি সড়কের ওপর পার্কিং করে রাখা ছিল। এতে সড়কের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। এ অবস্থায় ফুলতলা থেকে ছেড়ে আসা ঢাকা-গামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮) নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, ‘সবুজ বাংলা’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বড় মালবাহী গাড়ি প্রায়ই ওই স্থানে সড়ক দখল করে পার্কিং করা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে, এলাকাবাসীর দাবি—সড়কে অবৈধ পার্কিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ