বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ

শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৪:১২ অপরাহ্ণ
শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
শীতলক্ষ্যা নদীতে জাহাজ থেকে পড়ে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মোঃ ইসমাইল হোসেন,রুপগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী লাইটারেজ জাহাজ থেকে পড়ে ইসমাইল গাজী (২৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর সোনালীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ইসমাইল গাজী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঘুটবাছা গ্রামের মো. হানিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজ থেকে মালামাল আনলোডের সময় হঠাৎ ইসমাইল গাজী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি জাহাজের কার্নিশ থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে যান। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে নদীর প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নদীপথে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাহাজে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ