রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

সংরক্ষিত বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, নীরব বন বিভাগ

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:৪৫ পূর্বাহ্ণ
সংরক্ষিত বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, নীরব বন বিভাগ
সংরক্ষিত বনের জমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, নীরব বন বিভাগ

কামরুজ্জামান,গাজীপুর:

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ভবানীপুর বিটের নয়াপাড়া স্কুলের উত্তর-পূর্ব কোণের ইট সলিং রাস্তার পাশে কথিত সাংবাদিক সিদ্দিক সংরক্ষিত বনের জমি দখল করে গজারি গাছ অক্ষত রেখেই একটি পাকা বাড়ি নির্মাণ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ভবানীপুর বিট অফিসারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। এতে করে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত এই অবৈধ দখল ও নির্মাণকাজ বন্ধ করা না হলে সংরক্ষিত বনভূমি আরও হুমকির মুখে পড়বে এবং বন বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বনভূমি রক্ষা করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিকরাও জানিয়েছেন, তারা বিষয়টির পরবর্তী অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশে থাকবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ