বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ

যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৭:০৯ পূর্বাহ্ণ
যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির
যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:  কর্মস্থলেই মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন মোস্তাফিজুর (৩২) নামে এক ট্রাক বডি মিস্ত্রি। শনিবার বেলা ১১টার দিকে যশোর শহরের মুরুলি এলাকার একটি গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।নিহত মোস্তাফিজুর যশোর শহরের চাঁচড়া কলোনিপাড়া এলাকার মমিনুর রহমান বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুরুলি এলাকার শ্যামলের গ্যারেজে একটি ট্রাকের বডি মেরামতের কাজ করছিলেন মোস্তাফিজুর। ঝালাই করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। গ্যারেজের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ