শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সারাদেশ

তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জন হাঁস রাখালের মৃত্যু,আরেকজন গুরুতর আহত

Admin ১৮ April ২০২৬ · Saturday · ১২:১২ অপরাহ্ণ
তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জন হাঁস রাখালের মৃত্যু,আরেকজন গুরুতর আহত
তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জন হাঁস রাখালের মৃত্যু,আরেকজন গুরুতর আহত

মুরাদ মিয়া,তাহিরপুর

তাহিরপুর উপজেলায় বজ্রপাতে আবুল কালাম নামে একটি হাঁসের খামারের রাখাল মারা গেছেন। এ সময় নুর মোহাম্মদ নামে আরেক রাখাল আহত হয়েছেন।

উল্লেখ্য,শনিবার (১৮ এপ্রিল)দুপুরের দিকে  মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম,তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে। আহত নুর মোহাম্মদ বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আউয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,আবুল কালাম ও নুর মোহাম্মদ মাটিয়ান হাওরে একটি হাঁসের খামারের রাখাল হিসেবে দেখাশোনা করতেন। শনিবার সকালে হাঁস দেখাশোনার সময় বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে আবুল কালামের মৃত্যু হয় এবং নুর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে নুর মোহাম্মদকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায়,দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়, এবং চিকিৎসক ফয়েজ আহমদ নুরী জানান,নুর মোহাম্মদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সিলেটে পাঠনো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ

মো: আল-মাহফুজ শাওন :আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতু...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৫৫ অপরাহ্ণ
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস এম মাহবুব মল্লিক

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস এম মাহবুব মল্লিক

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় রাজনীতি ও সমাজ সেবায় বর্...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৫৩ অপরাহ্ণ
এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধিজাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল...

১৮ April ২০২৬ · Saturday · ০২:৩০ অপরাহ্ণ