বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবকের মৃত্যু

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৩:২৫ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আলমগীর হোসেন (২৮) উপজেলার করগাঁও ইউনিয়নের গাববাড়ি এলাকার মো. রমজান আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর উদ্দেশ্যে আলমগীর হোসেন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি রিয়াদ শহরের আল লিয়ান কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন