বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০২:০৪ অপরাহ্ণ
খুলনায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
খুলনায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মো: আল-মাহফুজ শাওন 

**খুলনা:** খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরাজ শেখ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার দৈবজ্ঞহাটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে খুলনার টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় বসবাস করছিলেন।

অভিযানকালে তার কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন