বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

Admin ২২ April ২০২৬ · Wednesday · ০৪:৩৪ অপরাহ্ণ
জয়পুরহাটে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু
জয়পুরহাটে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার বিকেলে স্কুল থেকে ফিরে মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০) গ্রামের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে 
পাশর্বর্তী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে। প্রায় তিন বছর আগে তাদের একমাত্র বোনও ওই পুকুরে ডুবে মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন