শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি-স্বাস্থ্য সহকারীকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি

Admin ৩১ March ২০২৬ · Tuesday · ০৬:২১ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি-স্বাস্থ্য সহকারীকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি
এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি করা হোসেন্দী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি দেয়া হয়েছে।‎‎ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডাঃ নূর-এ- আলম খান।‎‎ তিনি জানান, হোসেন্দী ইউনিয়ের ১ নং ওয়ার্ড এলাকায় টিকাকালীন সময়ে এক মহিলাকে যৌন হয়রানির ব্যাপারে মাজিক যোগাযোগে এক ভিডিও প্রকাশিত হয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযুক্ত কর্মীকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি দেয়া হয়েছে ।‎‎‎ এর আগে গতকাল সোমবার বিকেলে পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মী কামাল হোসেনের বিরুদ্ধে নারীর প্রতি যৌন হয়রানির একটি ভিডিও প্রচার করে পাকুন্দিয়া প্রতিদিন অনলাইন পেইজ।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত কামাল হোসেন স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অসহায় নারীদের সঙ্গে অনৈতিক আচরণ করে আসছেন। তবে সামাজিক লজ্জা, ভয় এবং চাপের কারণে ভুক্তভোগীরা এতদিন মুখ খুলতে পারেননি। ‎সম্প্রতি এক সাহসী নারী গোপনে একটি ভিডিও ধারণ করেন, যেখানে অভিযুক্তের আচরণের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।‎‎ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত কামাল উদ্দিনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ।‎‎ এসময় বিক্ষোভকারীরা বলেছেন, দ্রুত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অন্যায় করার সাহস না পায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডাঃ নূর-এ- আলম খান জানান, প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতা পাওয়া যায় এবং এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রাথমিক রিপোর্ট সিভিল সার্জন কার্যালয় প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ