শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

তাড়াইলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

Admin ০২ April ২০২৬ · Thursday · ০৩:০০ পূর্বাহ্ণ
তাড়াইলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টুটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

উল্লেখ্য, তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া তাদেরকে পরবর্তীতে নগদ অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, যা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ