শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ৪৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করলো বিজিবি

Admin ৩০ March ২০২৬ · Monday · ১২:৪৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কোটি ৪৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করলো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা ও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে এসব শাড়ি ও চশমা উদ্ধার করা হয়। সোমবার বিকেল ৪ টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ক্যাম্পে প্রেস ব্রিফ্রিং এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম প্রেস ব্রিফ্রিং বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা সীমান্তবর্তী এলাকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪৬৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা। তিনি আরো জানান, কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী এলাকা পৃথক আরেক অভিযান পরিচালনা কালে ১৭ হাজার ২৯৭ পিস উন্নতমানের চশমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চশমার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। অভিযানে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ১০ জন আসামিসহ ১৬ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ৩৩৫ টাকা মূল্যমানের চোরাচালানী পণ্য জব্দ করে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ