শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ফিলিং স্টেশন পরিদর্শন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা

Admin ৩০ March ২০২৬ · Monday · ১০:০২ পূর্বাহ্ণ
হোসেনপুরে ফিলিং স্টেশন পরিদর্শন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা
সঞ্জিত চন্দ্র শীল, ​নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাইয়ে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন হোসেনপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। ​আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার 'মেসার্স দিদার এন্ড প্রিন্স ফিলিং স্টেশন' পরিদর্শনে যান তিনি। এ সময় ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের সঠিক মাপে তেল দেওয়া হচ্ছে কি না এবং তেলের গুণগত মান বজায় আছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। ​পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার পাম্প কর্তৃপক্ষকে সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন এবং পরিমাপে কোনো কারচুপি না করার ব্যাপারে সতর্ক করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ​এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ