শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

জ্বালানি সাশ্রয়ে মিশরে রাত ৯টায় দোকান-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক ২৯ March ২০২৬ · Sunday · ০৫:৫৬ পূর্বাহ্ণ
জ্বালানি সাশ্রয়ে মিশরে রাত ৯টায় দোকান-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংরক্ষণ করার জন্য মিশরে রাত ৯টায় দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।

বিবিসি জানায়, শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কায়রোর রাস্তাঘাট অন্ধকারে ডুবে গেছে।

মিশরীয় সরকারের চালু করা এই ‘বিশেষ ব্যবস্থায়’ রাস্তার বাতি এবং রাস্তার পাশের বিজ্ঞাপন প্রদর্শনও ম্লান করার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ বারবার এই উত্তেজনা সংঘাত ডেকে আনছিল।

২৮ ফেব্রুযারি ইসরায়েলি ও মার্কিন বাহিনী আকস্মিক ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সামরিক কর্মকর্তাকে হত্যা করে।

ইরান এর পাল্টা আঘাত শুরু করে এবং তারা পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেয়। শত্রু দেশের জাহাজ আটকাতে তারা কড়াকড়ি আরোপ করলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয়।

আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল দেশ হিসেবে মিশর দ্রুত সাশ্রয়মূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়। এর আগেও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশটি লোড ম্যানেজমেন্ট ও শক্তি সাশ্রয় কর্মসূচি চালু করেছিল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ