কমদামে বিক্রির জন্য ৮ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
সরকারের টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য কমদামে বিক্রির লক্ষ্যে ৪টি লটে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজি বস্তায়) কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা, যা অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির মাধ্যমে কেনা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভায় এ প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
জানা গেছে, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার লক্ষ্যে ৫টি লটে (প্রতি লটে ২ হাজার মেট্রিক টন) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করে দরপত্র আহ্বান করা হয়।
মোট ১০টি লটের বিপরীতে ৮টি দরপ্রস্তাব জমা পড়ে। প্রাপ্ত দরপ্রস্তাব যাচাই-বাছাইয়ের পর ৪টি লটে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানগুলো সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃত প্রতিষ্ঠানগুলো হলো—
১. ইজ সার্ভিসেস লিমিটেড, ঢাকা – প্রতি কেজি ৭৮.২৪ টাকা, ২ হাজার মেট্রিক টন, ১৫ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা;
২. শাবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা – প্রতি কেজি ৭৭.৮৯ টাকা, ২ হাজার মেট্রিক টন, ১৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা;
৩. শাবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা – প্রতি কেজি ৭৭.৮৯ টাকা, ২ হাজার মেট্রিক টন, ১৫ কোটি ৫৭ লাথ ৮০ হাজার টাকা;
৪. রোইগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড, বগুড়া – প্রতি কেজি ৭৮.৮৯ টাকা, ২ হাজার মেট্রিক টন, ১৫ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা।
মোট ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনায় ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারের মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন, এ পর্যন্ত ৭০ হাজার মেট্রিক টনের চুক্তি সম্পাদিত হয়েছে।