বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া -রাজবাড়ী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত- এক

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৫:১৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়া -রাজবাড়ী সড়কে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় নিহত- এক
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লা গেইট লাহিনীপাড়া মোড় মাঝামাঝি স্থানে ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আজিম উদ্দিন (৩৭) ঘটনা স্থলে নিহত হয়েছেন। এ সময় আরো ৪জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া- রাজবাড়ী সড়কের নাহিণী পাড়ায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল আরোহী আজিম উদ্দিন মোটরসাইকেল যোগে দ্রুতগতিতে কুষ্টিয়া থেকে কুমারখালী শিলাইদা যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী নিহত আজিম উদ্দিন (৩৭) শিলাইদহের লাল দাড়ি গ্রামের আবু মুসার ছেলে। এ সময় ভ্যানে থাকা যাত্রী ৪জন গুরুতর আহত হয়ে, কুষ্টিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ