বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

নান্দাইলে সরকারি রাস্তা কেটে পুকুর খনন,এলাকাবাসীর ক্ষোভ

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৮:১৬ পূর্বাহ্ণ
নান্দাইলে সরকারি রাস্তা কেটে পুকুর খনন,এলাকাবাসীর ক্ষোভ
মো.মাহাবুব আলম খান,নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামের শ্রী স্বপন চন্দ্র সরকারের বিরুদ্ধে গ্রামীণ সরকারি হালটের রাস্তা কেটে পুকুর খননের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় খননকৃত পুকুরের পাড়ও রাখেননি তিনি। পাড় হিসাবে রেখে দিয়েছেন জনগণের চলাচলের একমাত্র রাস্তা। বিষয়টি নিয়ে এলাকার জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সোমবার (৩০শে মার্চ) সরজমিন পরির্দশনে জানাগেছে, গাংগাইল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় হতে গাংগাইল বাজারের রাস্তায় স্বপন চন্দ্র সরকারের বাড়ির সামনে রাস্তা কেটে পুকুর খনন করা হচ্ছে। তবে পুকুরের কোন পাড় না রেখে ওই রাস্তাকে পাড় বানিয়ে খাড়াভাবে খনন করেছেন অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে হিন্দু সম্প্রদায় লোকজন সহ এলাকাবাসী তাকে বুঝানোর পর, কাটা রাস্তায় খানিক মাটি জুড়ে দিলেও রাস্তার অংশটুকু পূরণ করা হয়নি এবং পুকুরের পাড়ও বাধা হয়নি। ফলে বর্ষার সময়ে রাস্তাটুকু যেকোন সময় ভেঙ্গে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হতে পারে। ফলে জনদূর্ভোগ বৃদ্ধি পাবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জিলু, ফারুক ও সোহেল মিয়া জানান, এরকম নিলর্জ কান্ড দেখতে পেয়ে স্বপন চন্দ্র সরকারকে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি তা মানছেন না। বরং উল্টো হুমকিস্বরূপ কথা বলেন। এর আইনি বিচার হওয়া উচিত। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা বিপুল প্রসন্ন রায় বলেন, পাড় না রেখে রাস্তাকে পাড় বানিয়ে পুকুর খনন এটা গুরুতর অন্যায়। সে কারও কথা মানতে চায় না। কিন্তু এখনি যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফাতেমা জান্নাত জানান, এ বিষয়ে এসিল্যান্ডকে সরজমিন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ