শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নবীনগরে মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৪:০৭ অপরাহ্ণ
নবীনগরে মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত
নবীনগরে মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চরিক সড়কে নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাব্বি (৩২) জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে ও শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের সামনে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যায়। তিনি জানান, নিহত দু'জনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ