বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সারাদেশ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাইকগাছার দুই তরমুজ চাষী নিহত

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৬:১৬ পূর্বাহ্ণ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাইকগাছার দুই তরমুজ চাষী নিহত
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাইকগাছার দুই তরমুজ চাষী নিহত

এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছার দুই তরমুজ চাষী নিহত হয়েছেন।
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে দিনাজপুরের গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কের সোনামুখি শাল্লা এলাকার মাদরাসা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের দুজনের মৃত্যু হয় বলে ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। নিহত দুজনই উপজেলার সোলাদানা ইউনিয়নের বাসিন্দা। নিহত হানিফ মোড়ল (৫৬) ভিলেজ পাইকগাছা এবং শরিফুল সানা (৩৫) এর বাড়ি বেতবুনিয়া। তারা দুজন সম্পর্কে ভাইরা।
‎ স্থানীয় সূত্রে জানা যায়, দু’জনই প্রতিবছরের মতো এবারের রবি মৌসুমে শ্বশুরবাড়ি গড়ইখালীর পাতড়াবুনিয়া-আমিরপুর এলাকায় তরমুজ চাষ করেন এবং উৎপাদিত তরমুজ দিনাজপুর বিক্রি করতে নিয়ে যান। বিক্রি করে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়। খবর পেয়ে মৃতদেহ আনতে ঘটনাস্থলে যান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। মৃতদেহ শুক্রবার সকালে পৌঁছাতে পারে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

খাল পুনঃখনন শেষে অব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো: আল-মাহফুজ শাওন :প্রশাসনিক স্বচ্ছতা, সততা এবং সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতার এক অন...

২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৩ অপরাহ্ণ