শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৪৮ পূর্বাহ্ণ
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

মো: আল-মাহফুজ শাওন 

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আংশিক উৎপাদন শুরু; পর্যায়ক্রমে বাড়বে সরবরাহ

দীর্ঘ প্রচেষ্টার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিট থেকে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

প্রাথমিকভাবে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে। এর আগে, গত বুধবার দিবাগত রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি ভেঙে যাওয়ায় একমাত্র সচল ইউনিটটিও বন্ধ হয়ে যায় এবং পুরো উৎপাদন থমকে দাঁড়ায়। কয়লার সঙ্গে পাথর মিশ্রিত থাকাই এই ত্রুটির সম্ভাব্য কারণ বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ইউনিটটি বন্ধ হওয়ার পরপরই জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়। টানা কাজের পর অবশেষে কেন্দ্রটি আবার সচল করা সম্ভব হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে মোট ৩টি ইউনিট রয়েছে, যার উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। বর্তমানে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে এবং তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালু করা সম্ভব হবে। এছাড়া দ্বিতীয় ইউনিট সচল করতে চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে এবং এ লক্ষ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩ মিলিয়ন ডলার।

উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটির উৎপাদন পুনরায় শুরু হওয়ায় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে লোডশেডিং ও নিম্ন ভোল্টেজ সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ