রবিবার, ০৭ জুন ২০২৬
জাতীয়

শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

Admin ২৭ April ২০২৬ · Monday · ০৪:৫০ পূর্বাহ্ণ
শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ
শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

মো: আল-মাহফুজ শাওন

২৭ এপ্রিল: অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা ও প্রখ্যাত রাজনীতিবিদ -এর ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষানুরাগী, মানবিক নেতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে তিনি আজও ইতিহাসে অম্লান।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে (মামা বাড়িতে) জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক  উত্থাপন করেন, যা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তীতে ১৯৫৪ সালের ১০ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তার নেতৃত্বে যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় অর্জিত হয় এবং তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলেই ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া ব্রিটিশ আমলে খুলনা সদর আসন থেকে জাতীয় পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং আলোচনা সভা আয়োজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন