শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ৯

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ১১:৫৫ পূর্বাহ্ণ
চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ৯
চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ৯

মোঃ মিনহাজুল ইসলাম 
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তারা হলেন—শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২), তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই এলাকার বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. নুরনবী (২৮) এবং মো. লিমন (৩০)। নিহত লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বাঁশেরতল এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাস্থল নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ