শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের ছড়াছড়ি

Admin ০১ May ২০২৬ · Friday · ১১:৪৬ পূর্বাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের ছড়াছড়ি
সোশ্যাল মিডিয়ায় অপতথ্যের ছড়াছড়ি

আজকাল সোশ্যাল মিডিয়া যেন অপতথ্য ছড়ানোর অন্যতম সহজ মাধ্যমে পরিণত হয়েছে। আগে সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হতো যোগাযোগ রক্ষা, জ্ঞানভিত্তিক তথ্য বিনিময় ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে ব্যবহারের ধরন। যাচাই-বাছাই ছাড়া অনেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যেকোন খবর কিংবা তথ্য শেয়ার করার ফলে ছড়িয়ে পড়ছে মিথ্যা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য।
এই অপতথ্য শুধু ব্যক্তিগত বিভ্রান্তিই সৃষ্টি করে না বরং সমাজে ছড়িয়ে দেয় অস্থিরতা, ভুল বোঝাবুঝি এমনকি অনেকসময় তা সংঘাতের কারণ হয়েও দাঁড়ায়। অনেকক্ষেত্রে একটি ভুয়া খবরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা দেশে।
তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়া ব্যবহারে সংযত হওয়া, সচেতন হওয়া। কোনো তথ্য শেয়ার কিংবা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা ও নির্ভরযোগ্য উৎস খোঁজা। মনে রাখতে হবে, আমাদের দায়িত্বশীল ব্যবহারই পারে সোশ্যাল মিডিয়াকে বিভ্রান্তির অন্ধকার থেকে বের করে সত্য ও কল্যাণের পথে পরিচালিত করতে।

লেখক:
‎আজহারুল ইসলাম পিয়াস
‎বিভাগঃ আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ 
‎ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 
‎সহযোগী সদস্য,  
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
‎মোবা: 01606664373
‎মেইল: ajharulislampiyash1@gmail.com

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ