শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Admin ০২ May ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ
দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশরাফুল আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:

দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকেল তিনটার সময় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের গর্ব। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় দেশব্যাপী স্কুল ও উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। নানা সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রদর্শনীতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।

উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতেই এই আয়োজন হাতে নেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ