শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

বিদ্যুতের সংকট, সচেতনতার ঘাটতি

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০৬:৫৫ পূর্বাহ্ণ
বিদ্যুতের সংকট, সচেতনতার ঘাটতি
বিদ্যুতের সংকট, সচেতনতার ঘাটতি

সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে তেল, গ্যাস ও কয়লার সরবরাহে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও নানামুখী চাপে পড়ার ফলে আমাদের দৈনন্দিন জীবনেও সরাসরি এর প্রভাব স্পষ্ট। আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্র–শিল্প, শিক্ষা, চিকিৎসা ও জনজীবন আজ বিদ্যুতের ওপর নির্ভরশীল; ফলে সামান্য ঘাটতিও বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই সংকটের মাঝেও আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যাশিত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে প্রয়োজন ছাড়া  বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। দায়িত্বহীনতা ও উদাসীনতার ফলে আমাদের জাতীয় সম্পদের অপব্যবহার বাড়িয়ে দিচ্ছে। 
চলমান পরিস্থিতিতে শুধু নির্দেশনা জারিই যথেষ্ট নয়; প্রয়োজন কঠোর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা। জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধে সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপই পারে এই সংকট মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আনতে।

লেখক:
‎আজহারুল ইসলাম পিয়াস
‎শিক্ষার্থীঃ আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ‎ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 
‎মেইল: ajharulislampiyash1@gmail.com

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ