বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

নাটোরে নলডাঙ্গায় অবৈধ পুকুর খনন: ৩ জন আটক, ভেকু জব্দ, ২ লাখ টাকা জরিমানা

Admin ০৪ April ২০২৬ · Saturday · ১২:২০ অপরাহ্ণ
নাটোরে নলডাঙ্গায় অবৈধ পুকুর খনন: ৩ জন আটক, ভেকু জব্দ, ২ লাখ টাকা জরিমানা
নাটোরের নলডাঙ্গায় অবৈধ পুকুর খনন: ৩ জন আটক, ভেকু জব্দ, ২ লাখ টাকা জরিমানা

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয় এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার পিপরুল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।
অভিযানকালে রাজশাহীর মোহনপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে ইমরান আলী, নলডাঙ্গার কামাড়পাড়া দিয়ার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে হোসেন আলী এবং নাটোরের সেন্টু আলীর ছেলে বিল্পব আলীকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
বর্তমানে আটককৃতরা নলডাঙ্গা থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ বিধ্বংসী এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ