শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

Admin ০৬ May ২০২৬ · Wednesday · ০৩:৩০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ পৌর শহরের গাইটাল এলাকায় অবস্থিত মুরাদ পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী ও আল আমিন নামে এক ব্যবসায়ী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে আল আমিন নান্দাইল চৌরাস্তায় অটো পার্টসের ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিনি কিশোরগঞ্জ পৌর শহরের মুরাদ পেট্রোল পাম্পে তেল নিতে থামেন।

তেল নেওয়া শেষে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়।

আগুন দেখতে পেয়ে আল আমিন দ্রুত মোটরসাইকেল ফেলে নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় পাম্পে উপস্থিত লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, আগুন ছড়িয়ে পড়লে পেট্রোল পাম্পে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বা জ্বালানির লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ