শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাহিত্য-খবর

পথশিশুর রবীন্দ্রজয়ন্তী

Admin ০৮ May ২০২৬ · Friday · ০৫:০৯ অপরাহ্ণ
পথশিশুর রবীন্দ্রজয়ন্তী
পথশিশুর রবীন্দ্রজয়ন্তী

আজ ২৫ বৈশাখ, গানে মুখর দেশ,

চারদিকে উৎসব সাজ, রঙিন পরিবেশ।

কেউ গায় রবিঠাকুরের মিষ্টি সুরের গান,

ফুটপাতে এক শিশু শুধু খোঁজে আপন প্রাণ।

ছেঁড়া জামা, খালি পা, ধুলো মাখা মুখ,

তবু তার ছোট্ট চোখে লুকিয়ে কত সুখ।

এক মুঠো ভাতের জন্য কাটে সারা দিন,

স্বপ্নগুলো হারিয়ে যায় শহরের কোলা হল‌ চিন।

“যদি তোর ডাক শুনে কেউ না আসে”

সে তো হাঁটে একা,

অন্ধকারে জড়িয়ে ধরে নিজের ছোট্ট বুকে ব্যথা।

“আকাশ ভরা সূর্য তারা”

তবু সে আকাশ চায়,

একদিন সেও স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যাবে হায়।

কেউ দেখে না কষ্ট তার, কেউ শোনে না ব্যথা,

তবু সে হাসতে শেখে জীবন ভরা কথা।

রাত নামিলে ফুটপাত জুড়ে জ্বলে নীরব ক্ষুধা

চাঁদের আলো মুছে দিতে পারে না সেই দুঃখটা।

রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার গানের সুর

আজও বুকে বাজে,

মানবতার সেই বাণী

কাঁদায় নীরব মাঝে।

এসো তবে হাত বাড়াই, ভালোবাসা দিই,

পথশিশুর মুখে আবার নতুন হাসি ছড়াই।

যেন তারাও গাইতে পারে মুক্ত আকাশ তলে

“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে”,

রবে ভালোবাসা মানুষেরই হৃদয় পটে।

কলমে: সাহেলা খান রিমু 
সমাজ উন্নয়ন কর্মী (লিডো)

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ