সোমবার, ১১ মে ২০২৬
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০১:১৫ অপরাহ্ণ
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রিয়াদ রশিদ (২৭)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ রশিদ ২০২৪ সালের অক্টোবরে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাশিয়ায় যান।

পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তিনি কর্মরত ছিলেন।

 

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে রিয়াদের শেষ যোগাযোগ হয় গপ্ত ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে অনলাইনে সক্রিয় দেখা গেছে।

পরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রাশিয়ায় থাকা তার সহকর্মী লিমন দত্ত মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানান।

 

সহকর্মী লিমন দত্ত জানান, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন। আহত হন আরও তিনজন।

এ সময় তিনিও আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমেই রিয়াদ রশিদের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার।

তবে এখনো পর্যন্ত রিয়াদ রশিদের মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় রয়েছে পরিবার।

রিয়াদের বাবা আবদুর রশিদ বলেন,আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি আমাকে জানায়নি।জানলে কখনোই তিনি অনুমতি দিতেন না। তিনি বলেন, “ছেলের মরদেহও পাচ্ছি না, এমন কষ্ট কীভাবে সহ্য করব। ”

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম জানান, রিয়াদ খুবই ভালো স্বভাবের ছিলেন এবং সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। খবর পাওয়ার পর তিনি পরিবারের বাড়িতে যান এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এমরানুল কবির  জানান, পুলিশ ঘটনাটি জানার পর রিয়াদের বাড়িতে যায় এবং পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা  বলেন, মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারকে সহায়তা করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদগ্রীষ্ম মানেই উষ্ণতার ঋতু–এ কথা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি। কি...

১১ May ২০২৬ · Monday · ০৪:৪১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাবসায়ী হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

ডেস্ক নিউজ:বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হ...

১১ May ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে...

১১ May ২০২৬ · Monday · ০৪:২৩ পূর্বাহ্ণ