শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

"ডাইনিংয়ে সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করা প্রয়োজন"

Admin ১০ May ২০২৬ · Sunday · ০২:৫৩ অপরাহ্ণ
"ডাইনিংয়ে সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করা প্রয়োজন"
"ডাইনিংয়ে সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করা প্রয়োজন"

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাবার ডাইনিং একটু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। কিন্তু সেখানে যখন কোনো ভুলত্রুটি দেখা দেয় তখনই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। প্রতিদিনই দেখা যায় যে ডাইনিং ম্যানেজার মামা সন্ধ্যার পর পরই ক্যান্টিনে তালা দিয়ে চলে যায়। ফলে হলে বিশেষ করে গণরুমে থাকা ছাত্র বা ছাত্রীরা নিজেদের জন্য প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র বা খাবার নাস্তা কিনতে পারে না। যার ফলাফলস্বরূপ শিক্ষার্থীদের না খেয়ে থাকতে হয়। এই সমস্যা সমাধানে করনীয়  হলো ডাইনিং ম্যানেজার মামা যেন হলে দায়িত্বরত অন্যান্য খালাদের তত্বাবধানে তিনি যতটুকু সময় থাকবেন না ততটুকু সময় উনার কাজের দায়িত্বটি হস্তান্তর করে যান। এক্ষেত্রে শিক্ষার্থীরা যেকোনো সময় ক্যান্টিনের সুবিধা ভোগ করতে পারবে এবং হলে থাকা শিক্ষার্থীরাও তাদের ভোগান্তি থেকে রেহাই পাবে। উক্ত সমস্যাটি সমাধানে জন্য হল কর্তৃপক্ষকে  দ্রুততার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করছি।

 

লেখক: সায়িদা আক্তার 
বিভাগ: দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ 
জেলা: কিশোরগঞ্জ 
শিক্ষার্থী,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং সহযোগী সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ