শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৯:১০ পূর্বাহ্ণ
ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: রাজধানীর ঢাকা ধানমন্ডি এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে এক সপ্তাহ পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ ঘটনায় অপহরণের মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।  

উদ্ধার হওয়া কিশোরী রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, গত ৬ মে ধানমন্ডির ১৩/এ সড়কে নিজ বাসার সামনে থেকে ওই শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।


একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাকে অপহরণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ধানমন্ডি থানায় মামলা দায়ের করে। রাজধানীর অভিজাত এলাকায় প্রকাশ্যে এমন অপহরণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর থেকেই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে র‌্যাবের গোয়েন্দা দল।


তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে তারা জানতে পারে, অপহরণকারীরা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় অবস্থান করছে।
এরপর গত ১২ মে রাতে কক্সবাজারের লিংকরোড়   এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১৫। বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণের মূল হোতা তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম ও তার সহযোগী আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোস্তাকিম রাজধানীর উত্তরার আটিপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আবু সাঈদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল মোস্তাকিম। তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী ও গ্রেফতার আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ###

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার 
১৩ মে ২০২৬

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ