শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ

সাভারের দত্তপাড়ায় আব্দুল মান্নান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০২:১৭ অপরাহ্ণ
সাভারের দত্তপাড়ায় আব্দুল মান্নান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

(ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার সবুজ)


সাভারের দত্তপাড়া আব্দুল মান্নান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, দত্তপাড়া লোকমান হোসেনের দোতলা বাড়ির একটি ফ্ল্যাটে আব্দুল মান্নান নামের ওই যুবককে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা লাশ বাথরুমে ফেলে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় তার লাশ দেখে বাড়িওয়ালা সাভার মডেল থানা পুলিশকে ফোন দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় পিবিআই পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব (RAB) পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কি কারনে তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে তদন্ত করা হচ্ছে ও শীঘ্রই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ