শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সম্পাদকীয়

প্লাস্টিক দূষণ ও সচেতনতা

Admin ১৩ May ২০২৬ · Wednesday · ০৬:১৪ অপরাহ্ণ
প্লাস্টিক দূষণ ও সচেতনতা
প্লাস্টিক দূষণ ও সচেতনতা

‎প্লাস্টিক দূষণ বর্তমান সময়ে আমাদের দেশে একটা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে যা পরিবেশকে মারাত্মক সংকটের সম্মুখীন করেছে। যেখান থেকে নিস্তার পাওয়ার সম্ভবনা খুবই বিরল। প্লাস্টিক এমন একটি পদার্থ যা পচতে প্রায় ৪০০ বছর সময় লেগে যেতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রতিদিন আমরা হাজার হাজার মেট্রিক টন প্লাস্টিক নদ-নদী , সমুদ্র ও বিভিন্ন জায়গায় এলোমেলো ভাবে ফেলছি। ফলে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হচ্ছেই , সাথে মানুষ ও অন্যান্য প্রাণীও এর ভুক্তভোগী হচ্ছে। নদী ও সমুদ্রের মাছ খাদ্য ভেবে প্লাস্টিক গ্রহনের ফলে তাদের প্রজনন ক্ষমতা হারাচ্ছে। সেই মাছ গ্রহণের ফলে প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে তাদের স্নায়ুতন্ত্র ও প্রজনন ক্ষমতার ওপরে নেতিবাচক প্রভাব ফেলছে। জমিতে প্লাস্টিক এর কারনে ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং উর্বরতা নষ্ট হচ্ছে। ফলস্বরুপ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। শুধুমাত্র এর ভয়াবহতা বিচার করে সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই মারাত্মক সংকট থেকে বের হয়ে আসা সম্ভব। তাই সম্মিলিত ভাবে প্লাস্টিক দূষণ রোধ করতে আমাদের উচিত প্লাস্টিক বর্জন করা, কাপড়ের ব্যাগ ব্যবহার করা, পুনর্ব্যবহার ও পুনঃব্যবহার পদ্ধতি অনুসরণ করা। তাছাড়া বর্তমানে যেসব নদ-নদী, খাল-বিল অলরেডি প্লাস্টিক বর্জ্য দিয়ে দূষণের শিকার হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে দূষণমুক্ত করে জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা।

‎লেখক-

‎মোছাঃ নিশি খাতুন 

‎শিক্ষাবর্ষ: ২০২৩-২৪

‎বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান 

‎শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং 

‎সহযোগী সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

‎মোবাইল:০১৩১৮৫০৬৪৬৯

‎E-mail- arjuakter74764@gmail.com

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ