শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্ভোগ

তীব্র নদীভাঙনে অষ্টগ্রামের ‘অল-ওয়েদার সড়ক’ হুমকিতে, দুই গ্রামে টানা বিদ্যুৎহীন

Admin ১৪ May ২০২৬ · Thursday · ০৯:২৩ পূর্বাহ্ণ
তীব্র নদীভাঙনে অষ্টগ্রামের ‘অল-ওয়েদার সড়ক’ হুমকিতে, দুই গ্রামে টানা বিদ্যুৎহীন

 

মোঃ শফিকুল ইসলাম,
ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা হাওরাঞ্চলের মানুষের যোগাযোগের  অল-ওয়েদার সরক তীব্র নদীভাঙনের কবলে পড়েছে। উপজেলাটির বাঙ্গালপাড়া থেকে নওগাঁও পর্যন্ত সড়কের প্রায় এক কিলোমিটার অংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

নদীভাঙনের কারণে রাস্তার পাশের ফসলি জমি ও একাধিক বিদ্যুতের খুঁটি ইতোমধ্যেদ নদীতে তলিয়ে গেছে। এতে গত পাঁচ দিন ধরে নওগাঁও ও উসমানপুর গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন শুরু হওয়ার পরও সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষতি দিন দিন বাড়ছে। এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একে অপরের ওপর দায় চাপিয়েই দায়িত্ব শেষ করছেন বলে জানা গেছে।

বাঙ্গালপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন আলম বলেন, ভাঙন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছিলেন, কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি।

নওগাঁওয়ের বাসিন্দা হিরণ মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় মোমবাতি ও কেরোসিনের কুপি জ্বালিয়ে রাত কাটাতে হচ্ছে। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় স্বজনদের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

স্থানীয় আরেক বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি রোগী পরিবহনসহ চিকিৎসা সেবায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছে, যা যেকোনো সময় বড় বিপদের কারণ হতে পারে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, গত ৭ মে’র আগে তারা কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তিনি বলেন, আগে থেকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। এখন ভাঙন অনেক বেড়ে গেছে। জরুরি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ