শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণ: কটিয়াদীতে ব্যাটারি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

Admin ১৪ May ২০২৬ · Thursday · ১২:৩১ অপরাহ্ণ
ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণ: কটিয়াদীতে ব্যাটারি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

সরকার রফিকুল ইসলাম আরমান, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে এক ব্যাটারি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ‘কেজি এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে ক্ষতিকর ধোঁয়া ও বর্জ্যের মাধ্যমে আশপাশের পরিবেশ দূষণ করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।
অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটির কার্যক্রমে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ও দূষণের সত্যতা পাওয়ায় এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা জানান, পরিবেশ রক্ষায় ক্ষতিকর ও অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ