শনিবার, ০৬ জুন ২০২৬
সম্পাদকীয়

যৌথ প্রকাশনা: তরুণ লেখকদের আত্মপ্রকাশের নতুন দিগন্তের গল্প

Admin ১৫ May ২০২৬ · Friday · ০৪:০২ পূর্বাহ্ণ
যৌথ প্রকাশনা: তরুণ লেখকদের আত্মপ্রকাশের নতুন দিগন্তের গল্প
যৌথ প্রকাশনা: তরুণ লেখকদের আত্মপ্রকাশের নতুন দিগন্তের গল্প

একজন লেখকের নিজের ভাবনা যখন ছাপাখানার টাটকা কালির গন্ধ থেকে বইয়ের রূপ নেয়, পৃথিবীতে হয়তো এটাই তার সবচেয়ে চেয়ে প্রিয় কাগজ ওঠে। এমনই এক অনুভূতির সাক্ষী হলাম আমাদের প্রথম যৌথ বই 'অজানা অধ্যায়গুলোর ভিড়ে' প্রকাশিত হওয়ার পর। গত ১৩ মে ২০২৬ নাজমিন আক্তারের সম্পাদনায় ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে আমাদের বইটি প্রকাশিত হয়। অনেক সময় স্বপ্ন থাকলেও সুযোগ আর আর্থিক সীমাবদ্ধতার কারণে নতুন লেখকদের স্বপ্ন হারিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু যৌথ প্রযোজনা আমাদের এই ভয়কে জয় করে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। একই মলাটে অনেক লেখকের সমাগম ঘটিয়ে ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদনের সুযোগ করে দিয়েছে। বইয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং এক ঝাঁক নবীন লেখকদের সেই স্বপ্ন জয়ের প্রথম বই প্রকাশের অনুভূতি তুলে ধরছেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী মোছাঃ ইসমা খাতুন।

নবীন লেখকদের আস্থার ঠিকানা 'ইচ্ছাশক্তি প্রকাশনী':
ইচ্ছাশক্তি প্রকাশনী নবীন লেখকদের আস্থা ও নির্ভরশীল একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে মার্চ মাস থেকে যাত্রা শুরু করে, এই প্রকাশনী অল্প সময়েই সাহিত্যপ্রেমী ও নতুন লেখকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নতুন লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহ দেওয়া এবং তাদের প্রতিভাকে পাঠকের সামনে তুলে ধরা।
অনেক নবীন লেখক এই প্রকাশনীর মাধ্যমে প্রথমবারের মতো বই প্রকাশের সুযোগ পেয়েছেন। শুধু বই প্রকাশ নয়, লেখকদের সাহস, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইচ্ছাশক্তি প্রকাশনী। বই প্রকাশের পাশাপাশি সাহিত্যভিত্তিক ম্যাগাজিন, সাহিত্য আড্ডা, পাঠক-লেখক সংযোগ কার্যক্রম এবং বিভিন্ন সাহিত্যিক আয়োজনের মাধ্যমেও সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন বিভাগীয় বইমেলা ও অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে তারা নতুন লেখকদের বই পাঠকের হাতে পৌঁছে দিচ্ছে।
সাহিত্যের প্রতি ভালোবাসা, নতুনদের প্রতি আন্তরিকতা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টাই আজ ইচ্ছাশক্তি প্রকাশনীকে নবীন আত্মপ্রকাশের ও নির্ভরতার জায়গা হতে পেরে ধন্য মনে করছি।
মোঃ নাছিম প্রাং
প্রতিষ্ঠাতা ও পরিচালক:
ইচ্ছাশক্তি প্রকাশনী

সংশয় পেরিয়ে আত্মাবিশ্বাস, "আমিও পারি":
প্রথমে ভয় লাগত আমি কি পারব! এখন আমার লেখা কিছু যৌথ বই প্রকাশ হয়েছে, পাশাপাশি আমি সহসম্পাদক হয়েও কাজ করছি নবপথ প্রকাশনীর। তবে আমার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা আমার সম্পাদিত প্রথম বই 'রহস্যময় কিছু অনুভূতি' তে একজন প্রতারক প্রকাশকের কাছে প্রতারিত হই। আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল হয়তো আমার যাত্রা এখানেই শেষ। তবুও থেমে না গিয়ে ঘুরে দাঁড়িয়েছি এবং নতুনভাবে আমার সম্পাদিত বই 'অজানা অধ্যায়গুলোর ভিড়ে' বইটা প্রকাশ করেছি। বইটা খুব তাড়াতাড়ি হাতে পেয়ে এতো খুশি হয়েছিলাম যা অনুভূতিতে প্রকাশ করতে পারছি না। কিছু কিছু খুশি হিসাব-নিকাশের বাহিরেই থাকে প্রকাশ করা যায় না। ইচ্ছাশক্তির প্রকাশক নাছিম ভাইয়াকে বিশেষ ধন্যবাদ জানাই তার জন্যই বইটা আমরা প্রকাশ করতে পেরেছি এবং তিনি খুবই বিশ্বাসযোগ্য একজন মানুষ,আমাদের পথচলায় আমাদের সফল করে তুলেছে।
নাজমিন আক্তার 
সম্পাদিকা 'অজানা অধ্যায়গুলোর ভিড়ে'

এক চিলতে বই; আকাশ ছোঁয়া ভালোবাসা :
মনের কথাগুলো যখন কলম বলে এবং যখন তা আবদ্ধ হয় একটি বইয়ে তখন সেই অনুভূতি কেবল অনুভবেরই, তখন তা নতুন করে ভাষায় প্রকাশ করা দূর সাধ্য। প্রকাশের খবর শোনার পর থেকেই মন ব্যস্ত হয়ে পড়ে নতুন কল্পনায়, আমার বইটা দেখতে কেমন হবে,কবে পাবো, হাতে পেয়ে কি করব! এছাড়াও একরাশ হাসি নিয়ে প্রিয়জনদের খবর জানানো আরো কত কিহ!
আমার মনের অন্তরালের চিন্তাগুলো যখন আবদ্ধ হয় বইয়ের পাতায় তখন আমার মনে নতুন করে যে অনুপ্রেরণার সঞ্চার করেছে হয়তো তা আমাকে নতুন উদ্যমে চলতে সাহায্য করবে। আমার প্রকাশিত প্রথম যোথ বই ছিল "আমরা সবাই হাদি হব" এটি আমার সাহিত্য চর্চায় নতুন এক মাত্রা এনে দেয়, নতুন এক চিলতে আলো হয়ে আলোকিত করে আমার সাহিত্য জগতকে। পরবর্তীতে আমি 'অনুভবে আছো তুমি', অজানা অধ্যাগুলোর ভিড়ে' যৌথ বইয়ে কাজ করেছি। লিখন আহমেদ, 
লেখক, অজানা অধ্যাগুলোর ভিড়ে।

স্বপ্ন যখন মলাট বন্দী:
আমার বই প্রকাশের অনুভূতিটা কিছু শব্দ বা বাক্য দ্বারা প্রকাশ করে হয়তো আমি একে সীমাবদ্ধ করতে পারব না। দীর্ঘদিনের ছোট ছোট স্বপ্ন, কল্পনা আর মনের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো যখন একটি বইয়ের মলাটে জায়গা পায় এবং প্রথমবার সেই বই হাতে নেওয়ার মুহূর্তটি কতটা আনন্দ, আবেগ আর অদ্ভুত এক ভালো লাগার তা প্রকাশ করার মতো শব্দ ভান্ডার সত্যিই আমার কাছে নেই। লেখালেখির ইচ্ছা বরাবর থাকলেও অনেক সময় আত্মবিশ্বাস এবং সুযোগের অভাব আমাকে বারবার দ্বিধান্বিত করে ফেলত। তবুও নিজের স্বপ্নকে বাস্তব রুপ দিতে কিছু নীরব অপেক্ষা ও ধৈর্য আমাকে এগিয়ে নিতে সাহায্য করেছে। এরই ফলস্বরুপ আমার প্রথম যৌথ বই ' দিগন্তের ওপারে মায়ার শহর' এবং পরবর্তীতে 'একগুচ্ছ নির্ঝর', 'অনুভবে আছো তুমি', 'কাব্যেরা জোৎস্নায় ভাসে' এবং 'অজানা অধ্যায় গুলোর ভিড়ে' যৌথ বইসমূহ প্রকাশিত হয়েছে। 
মোঃ নাঈম উদ্দীন 
লেখক 'অজানা অধ্যায়গুলোর ভিড়ে'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ