শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ

খুলনায় বসত ঘরে ঢুকে ব্যবসায়ী দম্পত্তির উপর হামলা ; নিহত ১

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৪:০২ অপরাহ্ণ
খুলনায় বসত ঘরে ঢুকে ব্যবসায়ী দম্পত্তির উপর হামলা ; নিহত ১

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি ( খুলনা):

‎খুলনার কয়রায় গভীর রাতে ঘরে প্রবেশ করে ব্যবসায়িক দম্পত্তির উপরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবসায়ী দম্পতিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।

 
‎রবিবার (১৭ মে) উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরপুর গ্রামে দিন গত রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। 


‎জানা গেছে, নিহত ব্যক্তি একই এলাকার যশো মৃধার ছেলে ভবতোষ মৃধা।
‎স্থানীয় সূত্রে, নিহত ভবতোষ মৃধা একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারের স্থায়ী মেডিসিন ব্যবসায়ী।


‎পরিবার সূত্রে জানা যায়, সে প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে আসে এবং রাত্রে খাওয়া দাওয়া করে নিজ কক্ষে বা নিজ ঘরে বিশ্রামে চলে যায় এ সময় গভীর ঘুমে থাকা অবস্থায় ঘরের পিছন দিক থেকে শীট কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ভবতোষ মৃধার উপরে এলোভাতারি কোপাতে থাকে এ সময় তার পাশে থাকা স্ত্রী ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। তাদের আত্মচিৎকারে পাশের লোকজন ঘটনাস্থলে হাজির হলে ঘটনাস্থল থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় স্বামী স্ত্রী দুইজনকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্বামী ভবতোষ মৃধার মৃত্যু ঘোষণা করে, পরে ঘটনাস্থলে থানা পুলিশ এসে নিহতের সুরাতাল রির্পোটের জন্য খুলনা (২৫০ বেড়ে) মেডিকেলে পাঠায়। 


‎এ ব্যাপারে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহ আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানো হয়েছে রিপোর্ট আসার পরে প্রকৃতি ঘটনার রহস্য উন্মোচন হবে এবং ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ