শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ

উখিয়ার দরগাবিল এলাকা থেকে বনবিভাগের গাছ কেটে নিয়েছে বনদস্যুরা

অনলাইন ডেস্ক ১৮ May ২০২৬ · Monday · ০৫:১০ অপরাহ্ণ
উখিয়ার দরগাবিল এলাকা থেকে বনবিভাগের গাছ কেটে নিয়েছে বনদস্যুরা

উখিয়া প্রতিনিধি :

উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের দরগারবিলের পদ্মাঢেবা নামক  জায়গা থেকে বনবিভাগের সৃজিত ১৭টি মাঝারি আকারে গর্জন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 

(১৭মে) রাত আনুমানিক ২ ঘটিকার সময় উখিয়ার দরগার এলাকার  (মোহাম্মদ হোসেন ডিলারের বসতবাড়ী)সংলগ্ন পদ্মাঢেবা বনভূমি  থেকে অভিযোগ কারীর ভাষ্যমতে  আনুমানিক ২০/২৫ বছর বয়সী ১৭ টি গর্জন গাছ রাতের আধারে নজির আহাম্মদের ছেলে রাইহান উদ্দিন (কাজল)(২৮)। মোহাম্মদ ইমরান প্রকাশ লেড়াইয়া,(২৫) ও বেলালের ছেল 

টিপু(২০) সর্ব সাং দরগাবিল। গাছ গুলো কেটে নিয়ে যায়।অভিযোগ কারী মোহাম্মদ হোসেন ডিলারের ছেলে জাফর আলম (৪৫) জানান, (১৭মে)দিবাগত-রাত আনুমানিক ২ ঘটিকায় সময় উল্লেখিত চিহ্নিত   বনদস্যুরা আমার পার্শ্ববর্তী বাগান থেকে গাছ গুলো চুরি করে কেটেনিয়ে যায়, বর্তমান ১৭ টির গর্জন গাছ পাচারকারীরা আজুখাইয়া, আবুলকালাম মেম্বার করাত কলে জব্দ আছে। তিনি আরো জানান (১৮ মে) রাত আনুমানিক ৮,৪০ মিনিটের সময় উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা, মোহাম্মদ শাহিনুর ইসলামকে বিষয়টি উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অবগত করেন,

পরে দায়িত্বরত ফরেস্ট গার্ড, জাহাঙ্গীর আলম, আবুল কালাম মেম্বারকে ফোন দেন তিনি গাছ গুলো তার জিম্মায় রাখতে বলেন। যেহেতু এই গুলো সরকারি বনভূমি সৃজিত গাছ এই গুলো দেশের সম্পদ। 

বনবিভাগ যে কোন উপায়ে গাছ গুলো  উদ্ধার করবে মর্মে প্রতিশ্রুতি দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কে সাময়িক বরখাস্ত

অনলাইন ডেক্স:- সাম্প্রতি অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি (সা...

১৮ September ২০২৬ · Friday · ১২:৫৬ পূর্বাহ্ণ