রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

তাহিরপুরে বাণিজ্য এলাকা বাদাঘাট ইউনিয়নে ইয়াবাসহ তিন শীর্ষ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক ১৯ May ২০২৬ · Tuesday · ০৩:৩১ অপরাহ্ণ
তাহিরপুরে বাণিজ্য এলাকা বাদাঘাট ইউনিয়নে ইয়াবাসহ তিন শীর্ষ মাদক কারবারি আটক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুরে বাণিজ্য এলাকা বাদাঘাট ইউনিয়নে ৫২ পিস ইয়াবাসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও গ্রামবাসী।

 মঙ্গলবার ১৯মে  বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাছড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত.শাহেদ আলীর ছেলে মো.শফিক মিয়া (৩২),একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং কোনাছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় জনতা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে কোনাছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে তিন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছিলেন। এসময় স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করেন তিনি। 

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, গ্রামবাসীর সহায়তায় ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

কালোবাজারে পাচারের পথে লোহাগড়ায় ধরা পড়লো ৪০ বস্তা সরকারি সার, ডিলার ধরাছোঁয়ার বাইরে

লোহাগড়া প্রতিনিধি:সরকারি সার কালোবাজারে পাচারের সময় নড়াইলের লোহাগড়ায় স্থানীয় জনতার হাতে ৪০...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শঙ্কা, ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ...

২৬ July ২০২৬ · Sunday · ০৬:৪৪ অপরাহ্ণ